সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-জীব বৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ অপরিহার্য
-- উত্তরপূর্ব প্রতিবেদন
বিভাগীয় বৃক্ষমেলা ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন- পরিবেশ ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেককে বৃক্ষরোপন আন্দোলনে শরিক হতে হবে। প্রতিটি বৃক্ষ এক একটি স্থায়ী ইন্স্যুরেন্স। পরিবেশ রক্ষা ও আর্থিক স্বাবলম্বী হতে হলে সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপন আন্দোলন ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুরো খবর....
চিকিৎসক ঘুমে: গর্ভবতীর অপারেশন করলেন রোগী!
-- শাহীন আহমেদ, কমলগঞ্জ
ঘুমাচ্ছিলেন চিকিৎসক। তাই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসাধীন গর্ভবতী মহিলার অপারেশন করলেন হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগী। ফলশ্র“তিতে প্রসব হলো মৃত দু’টি নবজাতকের। গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর আত্মীয় স্বজনরা এ ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও উপজেলা স্বাস্থ্য ও পুরো খবর....
কমলগঞ্জের ৩১ হাজার বিদ্যুৎ গ্রাহক বনদস্যুদের কাছে জিম্মি
-- কমলগঞ্জ প্রতিনিধি
গাছ চোর ও কাঠ পাচারকারী সিন্ডিকেটের হাতে এখন জিম্মি হয়ে পড়েছেন কমলগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকার ৩১ হাজার পল¬ী বিদ্যুৎ গ্রাহক। এই দূর্বৃত্তচক্রের অপঃতৎপরতার কারনে এখন শূধূ লাউয়াছড়া জাতীয় উদ্যানই নয়, সংরক্ষিত বনাঞ্চলের উপর দিয়ে টেনে নেয়া ৩৩ হাজার কেভির প্রধান বিদ্যুৎ লাইনও নিরাপদ নয়। বনদস্যুরা জাতীয় উদ্যানের সেগুনসহ বড় বড় গাছ কেটে চুরি করে নেয়ার সময় প্রায়শই বিদ্যুৎ পুরো খবর....
বৃটিশ প্রধানমন্ত্রী ও মেয়রকে হট ডগ খাইয়েও তৃপ্ত হননি বাংলাদেশী আব্দুস সালাম
-- নিউইয়র্ক থেকে এনা
প্রচন্ড গরমে ম্যানহাটানের রাস্তার পাশে দাঁড়িয়ে হট ডগ বিক্রেতা বাংলাদেশী আব্দুস সালাম নতুন অভিজ্ঞতায় অভিজ্ঞ হলেও নিজের আর্থিক স্বাচ্ছন্দ নিয়ে শংকা মুক্ত হতে পারেননি। বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন এবং বিশ্বের অন্যতম সেরা ধনী সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গের হাতে গত সপ্তাহে হটডগ তুলে দিয়ে যতটা না গৌরবান্বিত তার চেয়ে অনেক বেশী টেনশন সিটির নিত্যনতুন আইনে। প্রতিদিন যত আয় হচ্ছে তার বেশী জরিমানার শিকার হতে হয় মামুলি কারণে। পুরো খবর....
সিটি কর্পোরেশনে উন্নয়ন পর্যালোচনা সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-অগ্রাধিকার ভিত্তিতে সিলেট নগরীর উন্নয়ন করা হবে
-- উত্তরপূর্ব প্রতিবেদন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন- সিলেটের সার্বিক উন্নয়ন সরকার অত্যন্ত আন্তরিক। অগ্রাধিকার ভিত্তিতে সিলেট নগরীর উন্নয়ন করা হবে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের সভা কক্ষে কর্পোরেশনের মেয়র, পুরো খবর....
চুনারুঘাটের চাকলা পুঞ্জি চা বাগানে শ্রমিক ধর্মঘট অব্যাহত : প্রতিদিন ক্ষতি ৩ লক্ষাধিক টাকা
-- চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানে চা শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল ধর্মঘটের দ্বিতীয় দিনও শ্রমিকদের সাথে বাগান কর্তৃপক্ষের সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কাজে যোগদান না করে দিনভর বিক্ষোভ মিছিল ও সভা করে। তারা ইতোমধ্যে বাগান কর্তৃপক্ষকে ১৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি দিয়েছে। তাদের দাবী না মানা পর্যন্ত তারা ধর্মঘট পুরো খবর....
সুনামগঞ্জ পৌরসভায় অচলাবস্থা
-- সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভায় অচলাবস্থা বিরাজ করছে। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একমাস ধরে অনুপস্থিত থাকায় গত জুন মাসের বেতন এখনও পায়নি কর্মকর্তা-কর্মচারীরা। সকল আর্থিক কর্মকান্ড বন্ধ রয়েছে। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার সকল আর্থিক কার্যক্রম পরিচালিত হয় মেয়র ও প্রধান নির্বার্হী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে। কিন্তু গত এক মাস ধরে প্রধান পুরো খবর....
আইন অমান্য করায় নিউইয়র্কে শতাধিক ইমিগ্র্যান্ট গ্রেপ্তার
-- নিউইয়র্ক থেকে এনা
ইমিগ্রেশন রিফর্ম বিল অবিলম্বে পাশের দাবিতে ২৯ জুলাই নিউইয়র্ক, লসএঞ্জেলেস এবং আরিজোনা স্টেটের বিভিন্ন স্থানে আইন অমান্য আন্দোলনের সময় শতাধিক ইমিগ্র্যান্টকে পুলিশ গ্রেফতার করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৮ জুলাই দিবাগত রাতে আরিজোনা স্টেটে ইমিগ্রেশন বিরোধঅ কঠোর একটি আইনের অমানবিক ধারাগুলো ফেডারেল জর্জের রুলিংয়ে স্থগিত হওয়া সত্বেও ইমিগ্র্যান্ট পুরো খবর....
প্রবাসীর স্ত্রী নির্যাতনকারীরা গ্রেপ্তার হয়নি ১০ দিনেও
-- উত্তরপূর্ব ডেস্ক
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের আউশা গ্রামে ১০ দিন আগে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন এক প্রবাসীর স্ত্রী। কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি নির্যাতনকারীরা। ফলে প্রবাসীর নির্যাতিতা স্ত্রী চরম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সিলেট কোতয়ালী মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-৭৪(৭)১০। পুরো খবর....
ফেঞ্চুগঞ্জে বন্যাদুর্গদের অর্থ পেলেন ইউপি সদস্যদের স্বজনরা-- ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত টাকা নিজের স্বজনদের দিয়েছেন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া। উত্তরপূর্ব’র কাছে তিনি নিজের পরিবারের সদস্যদের ত্রাণের টাকা দেওয়ার কথা স্বীকারও করেছেন। এর আগে তিনি প্রকৃত গরীবদের বঞ্চিত করে নিজের পরিবারের সদস্য ও বিত্তবান ব্যক্তিদের বয়স্ক ভাতার টাকা দিয়ে বিতর্কিত হয়েছিলেন। পুরো খবর....
সংবিধানে ধর্মনিরপেক্ষতা পুন:প্রতিষ্ঠা পাবে: আইনমন্ত্রী
-- উত্তরপূর্ব ডেস্ক
সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার পুন:প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (খবর : বিডিনিউজ)
তিনি বলেছেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ে সামরিক আদেশে যেসব সংশোধনী সংবিধানের অংশ হিসাবে যুক্ত করা হয়েছিলো সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তা অবৈধ ও বাতিল হয়েছে।” এ রায়ের জন্য সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানান তিনি।
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী পুরো খবর....
দলের নির্বাহী কমিটির সঙ্গে খালেদার বৈঠক আজ
-- উত্তরপূর্ব ডেস্ক
দলের নতুন জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টায় এই বৈঠক বসবে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে। (খবর : বিডিনিউজ)
গত বছরের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনে দলের ৩৮৬ সদস্যের নতুন জাতীয় নির্বাহী কমিটি পুরো খবর....
ভাষা আন্দোলনের মূল স্বপ্ন বাস্তবায়িত হয়নি: মুহিত
-- উত্তরপূর্ব ডেস্ক
ভাষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার দাবি পূরণ হলেও এর মূল স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে ‘ভাষাসংগ্রামী সমাবেশ’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। (খবর : বিডিনিউজ)
অর্থমন্ত্রী বলেন, “ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে পেয়েছি। এটা অবশ্যই একটি বড় অর্জন। পুরো খবর....
- নিউসিটি রোটারি ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি সকাল ১১টায় ওসমানী বিমানবন্দর সড়কে অনুষ্ঠিত হবে।
- শমসেরনগরে ইয়াছিন শাহ আন্তর্জাতিক মৈত্রী উৎসব শমসেরনগর ডাকবাংলো প্রাঙ্গনে বেলা ২-৩০ টায় অনুষ্ঠিত হবে।
- সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এডিপি কর্তৃক আয়োজিত ৩দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সকাল ১১টায় অনুষ্ঠিত হবে
- সিলেট পোল্ট্রি খামার মালিক বহুমুখী সমবায় সমিতি আলোচনা সভা বিকাল ৩টায় দক্ষিণ দরগাহ গেইটস্থ হোটেল হলি সাইডে অনুষ্ঠিত হবে।
মিরপুরে জঙ্গি আস্তানার সন্ধান
-- উত্তরপূর্ব ডেস্ক
রাজধানীর মিরপুরে শুক্রবার জঙ্গিদের একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে। পুলিশ সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক। (খবর : বিডিনিউজ) পুরো খবর....
সিলেট বেতার কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক-বেতার এফএম ট্রেন্সমিটারকে ১০ কিলোওয়াটে উন্নীত করা হবে
-- উত্তরপূর্ব ডেস্ক
বাংলাদেশ বেতারের মহাপরিচালক একেএম শামীম চৌধুরী বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে সিলেট বেতারের এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এফএম ট্রান্সমিটারকে ১০ কিলোওয়াটে উন্নীত করা হবে। তিনি ৭১-এর রনাঙ্গণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বেতারে দায়িত্ব পালন করতে হবে। কোন ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না। পুরো খবর....
ফখরুল ইসলাম সিকিউরিটিজ উদ্বোধন: শেয়ারে বিনিয়োগ এখন অনেকটা নিরাপদ- শাকিল রিজভী
-- উত্তরপূর্ব ডেস্ক
শেয়ার ব্যবসার মাধ্যমে দেশের অগণিত মানুষ আজ স্বাবলম্বী। এ ব্যবসার প্রচার-প্রসারে এর ইতিবাচক দিকগুলো জনসাধারণের মাঝে তুলে ধরতে স্টক এক্সচেঞ্জের সম্পৃক্তদের ভূমিকা রাখতে হবে। সিলেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সতন্ত্র শাখা অচিরেই স্থাপনের প্রচেষ্টা রয়েছে। শেয়ার ব্যবসায় সিলেটের প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে বিনিয়োগকারীদের আর্থিক লাভবান হওয়ার পাশাপাশি দেশ ও অনেক উপকৃত হবে। পুরো খবর....
আরো খবর... --
দোয়ারাবাজারে ব্যবসায়ী সমাবেশ
অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি
শবে বরাতের রাতে উপজেলার বাংলা বাজারে সিডি দেখাকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গতকাল প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বাংলাবাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন- বাজার থেকে সকল ধরনের অসামাজিক ব্যবসা পুরো খবর....
ওয়েস্টহ্যামে খেলবেন না বেকহ্যাম
-- ক্রীড়া ডেস্ক
ওয়েস্টহ্যামে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডেভিড বেকহ্যাম। ফ্যাশন সচেতন এই তারকার এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন আপাতত ক্লাব বদল করছেন না তিনি।
৩৫ বছর বয়সী এই তারকা এখন খেলছেন যুক্তরাস্ট্রের মেজর লিগ ক্লাব লসএঞ্জেলেস গ্যালাক্সিতে। মাঝে কিছুদিন ধারে খেলেছেন সেরি এ ক্লাব এসি মিলানে পুরো খবর....
ভারত-শ্রীলংকার মধ্যকার কলম্বো টেস্ট ড্র
-- ক্রীড়া ডেস্ক
ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টটি ড্র হয়েছে। পঞ্চম ও শেষ দিনে চা-বিরতির কিছুক্ষণ পরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। এ ম্যাচে আর ফলাফল সম্ভব নয় বলে দুই অধিনায়কের সাথে আলাপ করে আম্পায়াররা এ সিদ্ধান্ত নেন। ড্র ঘোষণার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা রান তুলেছিল ১২৯, তিন উইকেটে। পুরো খবর....
ম্যারাডোনাকে বিলার্ডোর জবাব
-- ক্রীড়া ডেস্ক
ডিয়েগো ম্যারাডোনাকে পাল্টা জবাব দিলেন কার্লোস বিলার্ডো। তিনি বলেন, ডিয়েগো ম্যারাডোনা এখন যা বলছে তা মোটেও ঠিক নয়। তিনি কোনো বিশ¡াসঘাতকতা করেননি বলে দাবি করে বলেন, নিজের পতনের জন্য ম্যারাডোনা নিজেই দায়ী।
এর আগে বুয়েনস আয়ার্সে বুধবার এক সংবাদ সম্মেলনে অনেকের মতে আর্জেন্টিনার ফুটবল 'ঈশ¡র' ম্যারাডোনা বলেন, ''গ্রন্ডোনা আমাকে মিথ্যা বলেছেন। বিলার্ডো করেছেন বিশ¡াসঘাতকতা।'' ১৯৮৬ সালের বিশ¡কাপ জয়ের নায়ক তার সঙ্গে নতুন করে চুক্তি না করার জন্য ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও দলের ম্যানেজারকে দায়ী করেন। পুরো খবর....
মুরালির নামে স্টেডিয়াম, বিশ¡কাপের তিনটি খেলা
-- ক্রীড়া ডেস্ক
এবার মুত্তিয়া মুরালিধরনের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে শ্রীলঙ্কা। ২০১১ সালের বিশ¡কাপ ক্র্রিকেটের খেলা দিয়েই উদ্বাধন হবে এই মাঠের। আর কেনই বা স্টেডিয়াম তৈরি করে তাকে সম্মান জানানো হবে না। কেননা টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়েছেন কেবল তিনিই।
ক্যান্ডির কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ জানিয়েছে, পুরো খবর....
মোহনবাগান-এর শিল্ড জয়ের ১০০ বছর পূর্ণ
মোহনবাগানের প্রথম শিল্ড জয় বাঙালিদের প্রেরণা দিয়েছিল
-- ক্রীড়া ডেস্ক
১৯১১ সালে ব্রিটিশ ফুটবল ক্লাব ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে খালি পায়ে খেলে বাঙালি ফুটবল দল মোহনবাগান-এর শিল্ড জয়ের ১০০ বছর পূর্ণ হলো৷ বৃহস্পতিবার মোহনবাগান তাঁবুতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই শতবর্ষ উদযাপনের সূচনা হল৷
সব অর্থেই ঐতিহাসিক এক ঘটনা ছিল সেদিন মোহনবাগান ক্লাবের সেই শিল্ড জয়৷ সেই প্রথম শ্বেতাঙ্গদের বিরুদ্ধে দেশীয় খেলোয়াড়দের পুরো খবর....
প্রথম দিনেই ভালো পুঁজি ইংল্যান্ডের
-- ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ড রান তুলেছে ৩৩১, চার উইকেটে। ইয়ন মর্গানের শতক ও পল কলিংউডের অর্ধশতকের সুবাদে এ রান তোলে তারা।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভালো করলেও দলীয় ৪২ রানে মোহাম্মদ আমেরের বলে ইমরান পুরো খবর....
শারাপোভা শেষ আটে
-- ক্রীড়া ডেস্ক
ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ম্যারিয়ন বার্তোলি ও মারিয়া শারাপোভা।
পঞ্চম বাছাই খেলোয়াড় রাশিয়ার শারাপোভা ৬-৩ ও ৬-৩ গেমে জেতেন বেলারুশের পুরো খবর....
রিয়াল মাদ্রিদ যাচ্ছেন সামি খেদিরা
-- ক্রীড়া ডেস্ক
নিজ দেশের ক্লাব স্টুটগার্ট ছেড়ে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন জার্মানির মাঝমাঠের খেলোয়াড় সামি খেদিরা। স্টুটগার্ট ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডি বোবিক জানান, তারা চান না খেদিরা চলে যাক। তিনি বলেন, “কিন্তু আমরা বুঝতে পেরেছি সামি তার ভবিষ্যৎ ফুটবল-জীবন রিয়ালে গড়ে তুলতে চান। মাদ্রিদে তিনি সাফল্য পাবেন বলে আমরা আশা করছি।” পুরো খবর....
সাম্প্রতিকঃহাইকোর্টের রায় অবিলম্বে কার্যকর করা হোক
-- ব্রজেন্দ্র কুমার দাস
২০০৯ সালের ৩ জুলাই ‘ঐতিহাসিক স্থান সংরক্ষণের কাজ শুরু : শুভস্য শীঘ্রম’ শিরোনামে আমার একটি লিখা দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছিল এবং ‘আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং কিছু কথা’ শিরোনামে সিলেটের দৈনিক উত্তরপূর্বে ( ২৬.০৩.১০) একই বিষয়ে একটি লিখা ছাপা হয়েছিলো। দৈনিক সংবাদে প্রকাশিত খবরটিতে উল্লেখ করা হয় মুুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ এবং ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ২০০৯ সালে এসে পুরো খবর....
