মো. ওলিউর রহমান/মামুন চৌধুরী/কাজী জমির/ পরিতোষ দাস
হেফাজতে ইসলাম দেশ ব্যাপী নিজেদের অরাজনৈতিক পরিচয় দিয়ে রাজনৈতিক দলের সমাহারে ৫ মে ঢাকা অবরোধের নামে তা-ব চালায় শাপলা চত্বরে বায়তুল মোকাররমের সামনে পুড়িয়ে দেয়া হয় ধর্মীয় বইয়ের দোকান, লুট করা হয় স্বর্ণের দোকান ও ক্ষুদ ব্যবসা প্রতিষ্ঠান তাদের তা-ত থেকে রক্ষা পায়নি মতিঝিলের শাপলা চত্বরের ব্যাংক, বীমার প্রধান কার্যালয়গুলো। হামলা করা হয় আওয়ামী লীগ অফিসে ও গণজাগরণ মঞ্চে, পুড়িয়ে দেয়া হয় কমিউনিস্ট পার্টির অফিস। হেফাজতে ইসলাম দেশ ব্যাপী প্রচারনার সময় বলে ছিল তারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত হবেন না, কোনো রাজনৈতিক দাবি তাদের নেই। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। মূলত হেফাজতে ইসলাম ১৮ দল সম্পৃক্ত মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইসলামী ঐক্যজোট, মাওলানা ইসহাকের খেলাফত মজলিস, মুফতি
জিয়াউর রহমান লিটন, দিরাই
ঝড়- বৃষ্টি প্রকৃতির বৈরী আবহাওয়ার নিষ্ঠুর আঘাতে দিরাই-শাল্লার কৃষকের হাসি কেড়ে নিয়েছে। জমিতে এবার বাড়তি ফসল হলেও বিরূপ আবহাওয়ার কারণে মাড়াই করা ধানে চারা গজিয়ে কৃষকদের হতাশা করেছে। ধান কাটা শ্রমিকের স্বল্পতা এবং সময়মত রোদের দেখা না পেয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। একমাসের মধ্যে তিন-চারদিন সূর্যের দেখা মিললেও জমি থেকে ফসল তুলেও কৃষকরা আশান্বিত হতে পারছেন না। চার গজানো ধানের গুণগত মান নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। এমনকি গো-খাদ্য খড় নিয়েও মহা সংকটে পড়েছেন কৃষকরা। মৌসুমের শুরুতেই প্রতিদিনই সকাল-বিকাল ঝড়-বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় আতঙ্কিত মনে সূর্যের দেখা মেলার সাথে সাথেই চারা গজানো পাকা ধানে রোদ লাগাতে খলায় ধান নিলেও আবার বৃষ্টিতে ভিজে একেবারেই নষ্ট হয়ে বর্তমানে দূর্গন্ধ বের হচ্ছে। ধান শুকাতে উঠানে, বাড়ির আঙ্গিনায়, ছাদে ও খলায় ব্যস্ত সময় পার করছে সবাই। কিন্তু দুপুর গড়াতেই অঝোড় ধারায় বৃষ্টি নামলে ধান নিয়ে বিড়ম্বনার শিকার হতে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য গতকাল সোমবার সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দরগাহে হযরত শাহপরান (র.) মাজার প্রাঙ্গন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ইলিয়াস আলীর ছোট ভাই ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এম আসকির আলী, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ময়নুল হক, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, খামিদপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম বাবুল, সাধারণ
উত্তরপূর্ব ডেস্ক
পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করে নামার সময় মারা গেছেন বাংলাদেশের পর্বতারোহী সজল খালেদ। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা থিল লাল গৌতমের বরাত দিয়ে নেপালের কান্তিপুর অনলাইন জানায়, সোমবার এভারেস্ট চূড়া থেকে নামার সময় মারা যান মোহাম্মদ খালেদ হোসেন, যিনি সজল খালেদ নামে পরিচিত বলে তার এ অভিযানের পৃষ্ঠপোষক দেশ টিভি জানিয়েছে। গৌতম জানান, এভারেস্ট জয়ের কয়েক ঘণ্টা পর ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় নিজের তাবুতে মারা যান খালেদ। দক্ষিণ কোরিয়ার আরেক অভিযাত্রী সুং হো-সিউও নামতে গিয়ে প্রাণ হারান। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা গায়ানেন্দ্র শ্রেষ্ঠার বরাত দিয়ে নেপালের হিমালয়ান টাইমসও এই দু'জনের মৃত্যুর খবর দেয়। এভারেস্টের বেস ক্যাম্প থেকে শ্রেষ্ঠা জানান, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে উচ্চতা মৃত্যুর একটা কারণ হতে পারে। দেশ টিভির বিপণন প্রধান সাদেকুর রহমান চৌধুরী পরাগ জানান, দেশটিভি
লন্ডন প্রতিনিধি
চরম বিশৃঙ্খলা স্থান পরিবর্তন ও হাতাহাতির মধ্য দিয়ে লন্ডনে শেষ হলো তারেক রহমানের সাথে ইউকে বিএনপির মতবিনিময় সভা। যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে বৃটেনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৪৭টি জোনাল ও শাখা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে গতকাল ২০মে ডকল্যান্ডেন ক্রাউন প্লাজা হোটেলে মতবিনিময় সভার আয়োজন করেন। লন্ডন সময় দুপুর দুই ঘটিকায় দলের কয়েকজন সিনিয়র নেতার মঞ্চে বসা ও যুবদল নেতাদের ভেতরে প্রবেশ নিয়ে নেতাকর্মীরা তারেক রহমানের উপস্থিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষ পর্যন্ত পুলিশ সভা বন্ধ করে দেয়। এর পর তাৎক্ষনিকভাবে ইউকে বিএনপির সাবেক সহ সভাপতি ও নিউহাম শাখার সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস সভা আহবান করেন ইষ্ট লন্ডনের রমফোড রোডের প্লামটি বেনকুইটিং
উত্তরপূর্ব ডেস্ক
তিন কিলোমিটার বিস্তৃত একটি টর্নেডো যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির শহরতলী মুর এলাকাকে বিধ্বস্ত করে অন্তত ৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওকলাহোমা রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার বিকালে ঘণ্টায় ৩২১ কিলোমিটার বেগে এ টর্নেডো মুর এলাকায় আঘাত হানে, যেখানে প্রায় ৫৫ হাজার লোকের বসবাস। প্রায় ৪৫ মিনিট ধরে প্রলয়ঙ্করী এ টর্নেডোটি এর গতিপথে দুই ডজনেরও বেশি স্কুল ও একটি হাসপাতালসহ সব বাড়িঘর ধ্বংস করে গেছে। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহু ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রবল ঘূর্ণি বাতাস গাড়ি উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য গাড়ির ওপর। একটি বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। ওকলাহোমার চিকিৎসা বিভাগ থেকে ৫১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২০টি শিশু রয়েছে। এছাড়া ৪৫টি
উত্তরপূর্ব প্রতিবেদন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের একক প্রার্থী মনোনয়নে ব্যর্থ হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির চার প্রার্থীর সঙ্গে বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি তিনি। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে শমসের মবিন চৌধুরী গত সোমবার সিলেট আসেন বিএনপির একক প্রার্থী মনোনয়নের উদ্দেশ্য নিয়ে। রাতে তিনি পৃথকভাবে দলের সমর্থন প্রত্যাশী চার মেয়র প্রার্থী বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী ও সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনে দলের একক প্রার্থী দেয়ার ব্যাপারে আলোচনা হয়। এর মধ্যে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান
উত্তরপূর্ব ডেস্ক
আপলোড গতি কমানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করলেও ইন্টারনেট ব্যান্ডউইডথ বাড়ানোর সুপারিশ করছে বলে জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলছে, ইন্টারনেটে ‘অপশক্তির উত্থান’ এবং ‘বিকৃত তথ্য’ প্রচারে বাধা দিতেই ‘নিরাপত্তার খাতিরে’ আপলোড গতি কমানো হয়েছিল। একইসঙ্গে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ‘ফিল্টার’ বসানোর সিদ্ধান্তকে ‘নিয়ন্ত্রণ হিসেবে না দেখতে’ বলেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, “তথ্য-প্রযুক্তির বর্তমান জগতে চলতে হলে ইন্টারনেট কানেক্টিভিটি ও ব্যান্ডউডইথের গতি বাড়াতে হবে। কমিটি এই গতি বাড়ানোর সুপারিশ করেছে।” একইসঙ্গে ব্যান্ডউডইথের মূল্য কমিয়ে সাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল ওয়াদুদ বলেন, “বিষয়টি নিয়ে আলোচনার
উত্তরপূর্ব ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ বুধবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ঢাকা জেলা বিএনপি। এদিন ঢাকা জেলার উপজেলা, থানা ও পৌরসভাগুলোতে হরতাল পালন করবে দলটি। তবে ঢাকা মেট্রোপলিটন এলাকা হরতালের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান হরতাল আহ্বান করেন। উল্লেখ্য, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫৭ জন নেতাকর্মীকে আটক করা হয়। তবে পরদিন আটক তিন শীর্ষ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন খোকাকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫৩ নেতাকে জেলহাজতে পাঠানোর পর তাদের মধ্যে ১৫১ জনকে বিভিন্ন মেয়াদে
উত্তরপূর্ব ডেস্ক
গত ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান তাকে দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে এনে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ বাবুনগরীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করা হয়। বাবুনগরীর স্বীকারোক্তি প্রদানের বিষয়টি জানিয়েছেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, জবানবন্দি প্রদানের আগে বাবুনগরীকে চিন্তা ভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। উল্লেখ্য, ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ৫ মে অবরোধ শেষে