সিলেট, রোববার, ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ ১৪২০, ৮ রজব ১৪৩৪

  • আজকের পত্রিকা
  • প্রথম পাতা
  • দেশের খবর
  • শেষ পাতা
  • সিলেটের খবর
  • খেলার পাতা
  • সম্পাদকীয়
আপনি দেখছেনঃ মূল পাতা

একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু : ১ জুলাই ক্লাস

"রোববার, 19 মে 2013 10:00" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
সিলেট শিক্ষাবোর্ডের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি  কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। সিলেটের ২০৭টি কলেজের মধ্যে  সিলেট জেলার ১৫টি, হবিগঞ্জ জেলায় ১০টি, মৌলভীবাজারে ৮টি এবং সুনামগঞ্জের ৭টি কলেজ সহ ৪০ কলেজে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে । বোর্ড সুত্রে জানাযায়, বোর্ডে অধীভুক্ত সরকারি , বেসরকারি ও নতুন অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৫ হাজারেরও বেশী আসন রয়েছে। ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনে সিলেটের নামিদামী  শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যা  শিক্ষার্থী অনলাইনে আবেদন ফরম পূরণ করে। তবে অনলাইনে কোন কলেজে কতটি আবেদন পড়েছে তা জানাযায়নি।  আবেদনগুলো বোর্ড থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।  শিক্ষার্থীদের চাহিদার তুলনায় ভালো কলেজগুলোর আসন সংখ্যা খুবই সীমিত। সিলেটের এমসি কলেজে আসন রয়েছে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বৃটেনে সাংবাদিকদের সম্মানে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৈশভোজ

"রোববার, 19 মে 2013 09:59" | | প্রিন্ট |

লন্ডন প্রতিনিধি
বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ আনে করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী। সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন লন্ডনের স্বনামখ্যাত শিল্পী হিমাংশু গোস্বামী, রাজিয়া রহমান, নূরজাহান শিল্পি ও বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগরিকা জামালী। অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন মানিকুর রহমান গণী। গতকাল ১৭ মে রাতে ইষ্ট লন্ডনের মিলনার রোডের ইমপ্রেশন কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের জন্যে আয়োজিত ব্যাতিক্রমী এই অনুষ্ঠানে লন্ডনে কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনোয়ারুজ্জামান চৌধুরী তার আমন্ত্রনে উপস্থিত হওয়ার জন্যে বাংলামিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আপিল করেছেন ১৬ জন প্রার্থী : নাজনীন আক্তার কণার পক্ষে রায়

"রোববার, 19 মে 2013 09:55" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাতিলকৃত মেয়র, সাধারণ কাউন্সিলর, মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১৬ জন প্রার্থী আপিল করেছেন। গতকাল রোববার বিকেল পর্যন্ত সিলেট বিভাগীয়  কমিশনার এন এম জিয়াউল আলমের কাছে প্রার্থীরা আপিল করেছেন বলে জানা গেছে। এদের মধ্যে ১ জন মেয়র,  ২ জন মহিলা কাউন্সিলরের শুনানি শেষ হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার অফিস। মেয়র পদপ্রার্থী নাছিম হোসেন, ছালা উদ্দিন রিমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নাজনিন আক্তর কণা, লিজা আক্তর, মরিয়ম বেগম, সাধারণ কাউন্সিলরদের মধ্যে মো. মোস্তফা কামাল, মো. বাহার উদ্দিন, মো. আব্দুর রহমানের নাম নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন সুযোগ চন্দ্র ধর। তবে বাকি প্রার্থীদের নাম দেননি তিনি। আপিল করা বাকি প্রার্থীদের নাম জানতে চাইলে সুযোগ চন্দ্র ধর বলেন, তাদের নাম দেওয়া যাবে না। এখনো আমাদের খাতায় তাদের নাম নিবন্ধন করা হয়নি। কেন খাতায় নাম নিবন্ধন করা হয়নি

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না: হাসিনা

"রোববার, 19 মে 2013 09:53" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
বিরোধী দলকে সংসদে থেকে তাদের প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “আমি বলবো, পার্লামেন্টে আসেন, আলোচনা করেন। উঁকি দিয়ে চলে যাবেন না,” বিরোধী দলের উদ্দেশে বলেছেন তিনি। দীর্ঘদিন অধিবেশন বর্জন করে আসা বিরোধী দল আগামী বাজেট অধিবেশনে যোগ দেবে বলে শুক্রবার ইঙ্গিত দেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তার একদিন পর শনিবার গণভবনে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তাদের সংসদে থাকার আহ্বান জানান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে বলেন, “উনার একটা স্টাইল আছে, সংসদে এক দিনের জন্য আসেন, বিরাট বক্তৃতা দিয়ে চলে যান।” “পত্রিকায় দেখলাম, ৭ দিন যদি পার্লামেন্টে না যায়, তাহলে উনাদের সদস্য পদ চলে যাবে। ৯০ দিনের মধ্যে ৮২ চলে গেছে।” আইন অনুযায়ী, সংসদে একটানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বিএনপির

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

১৩ দফা ও অবরোধ আওয়ামী লীগ, বিএনপি, সুশীল সমাজ ও হেফাজত নেতাদের প্রতিক্রিয়া

"রোববার, 19 মে 2013 09:55" | | প্রিন্ট |


গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ ও শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশ চলাকালে পুরানে পল্টন ও বায়তুর মোকাররম এলাকায় পবিত্র কোরআন-হাদিসের বইয়ের দোকান, ব্যাংক, রাজনৈতিক দলের কার্যালয় সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের মতো সহিংসতা চালানো হয়। নির্ধারিত সময়ের পরেও হেফাজতে ইসলাম সমাবেশস্থল ত্যাগ না করে রাজপথে অবস্থান করায় রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালিয়ে হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়। হেফাজতে ইসলামের নেতারা সহিংসতার অভিযোগ অস্বীকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই রাতে তাদের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন। অপরদিকে আইনশৃঙ্ঘলা বাহিনী দাবি করছে হেফাজতের কর্মীদের সরাতে মানুষের মৃত্যু হতে পারে এমন কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। ১০ থেকে ১৫ মিনিটের অভিযানে কারো মৃত্যুও হয়নি। এখনও পর্যন্ত হেফাজতে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বিএনপির ২৭ নেতাকর্মী জেলগেট থেকে ফের আটক

"রোববার, 19 মে 2013 09:52" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
জামিনে মুক্তির পর বিএনপির ২৭ নেতাকর্মীকে জেলগেট থেকে ফের আটক করেছে গোয়েন্দা পুলিশ। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেতাকর্মীদের মামলার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল আহমেদ ও সাইফুল্লাহ এবং বিএনপি কার্যালয়ের কর্মকর্তা আব্দুস সোবহানসহ ওই ২৭ নেতাকর্মী বুধবার জামিন পান। শনিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তারা। কারাগার থেকে বের হয়ে এলে গোয়েন্দা পুলিশের একটি দল জেলগেট এলাকা থেকে তাদের ফের আটক করে নিয়ে যায়। আটককৃতদের রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসের অভিযান চালিয়ে ১৫৭ জন নেতকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

জালালাবাদ থানা থেকে পালিয়ে গেছে এক বখাটে

"রোববার, 19 মে 2013 09:54" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তকারী এক বখাটেকে স্থানীয় জনতা আটক  করে থানায় সোপর্দ করার পর রহস্যজনকভাবে থানা থেকে পালিয়ে গেছে সে। গতকাল শনিবার বিকেলে এসএমপি’র জালালাবাদ থানায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে থানার ওসি জামাল উদ্দিন বখাটে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন। মাদ্রাসা ছাত্রীর পিতা জানান, স্থানীয় মাদ্রাসায় আলীম পরীক্ষার্থী তার মেয়েকে বেশ কয়েকদিন থেকে উত্যক্ত করে আসছিলো একটি হারবাল কোম্পানীতে চাকরী করা রুহুল আমীন শুভ নামে এক বখাটে। তার গ্রামের বাড়ি ছাতক দোয়ারা থানার নরসিংপুরে। রুহুল প্রথমে ঐ মেয়ের বাড়ির ফোন নাম্বার সংগ্রহ করে সে নাম্বারে উত্যক্ত করে আসছিল। কিন্তু ঐ নাম্বারটি পরিবর্তন করায় পরবর্তিতে ঐ মেয়ের পিতার নাম্বার সংগ্রহ করে ঐ নাম্বারে ম্যাসেজ দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাতে তিনদিনের আল্টিমেটাম দেয়। বিষয়টি তিনি

খবরের বাকি অংশ 2 comments
ক্যাটাগরি

এএনএম মাহবুব আহমদএভারেস্ট চূড়ায় সৌদি নারী

"রোববার, 19 মে 2013 09:51" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী এই প্রথম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। এভারেস্টজয়ী ২৫ বছরের রাহা মোহাররক ওই দেশটির প্রথম নারী যিনি এই কৃতিত্ব দেখালেন। বিবিসি শনিবার রাহার খবর প্রকাশ করে বলেছে, এভারেস্টজয়ী সবচেয়ে কম বয়সি আরবও রাহা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন রক্ষণশীল দেশ সৌদি আরবের এক নারী। সৌদি আরবের বন্দর নগরী শহর জেদ্দায় জন্ম নেয়া রাহা বর্তমানে দুবাইয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিও নিয়েছেন পুরুষশাসিত দেশের এই নারী, যেখানে গাড়ি চালানোর অনুমতিও নেই নারীদের। এভারেস্ট জয়ের লক্ষ্যে যাত্রা শুরুর আগেই রাহাকে অনেক বিপত্তি পাড়ি দিতে হয় বলে তার সহযোগীরা জানিয়েছেন। তারা বলছেন, রাহার পরিবারের সম্মতি লাভ করা ছিল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের মতোই কঠিন ব্যাপার। এভারেস্ট জয়ের পর প্রতিক্রিয়ায় রাহা বলেন, “প্রথম নারী হিসেবে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

দোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ড : কোটি টাকার ক্ষয়ক্ষতি

"রোববার, 19 মে 2013 09:53" | | প্রিন্ট |

দোয়ারাবাজার প্রতিনিধি   
দোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানকোঠাসহ ৪ বাসা-বাড়ি ভষ্মিভূত হয়েছে। গতকাল শনিবার ভোরে দোয়ারাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দোয়ারাবাজার সংলগ্ন বাপ্পী চক্রবর্তীর বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। মানুষের আহাজারি ও আতঙ্কে এখানে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি সৃষ্টি হয়। স্থানীয় লোকজন ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাপ্পী চক্রবর্তীর বসত ঘর, আশিক মিয়ার দোকানকোঠা, সন্তোষ রায়ের বসত ঘর, মিনহাস রায়ের বসত ঘর, মন্তোষ রায়ের দোকানকোঠা ও রিংকু চক্রবর্তীর বাসা ভষ্মিভূত হয়ে যায়। এতে আসবাবপত্র, ফ্রিজ, টিভি, নগদ টাকা, দোকানের মালামালসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

‘ব্রাজিলে বাংলাদেশি পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

"রোববার, 19 মে 2013 09:50" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
প্রতারণার শিকার হয়ে ব্রাজিলে যাওয়া বাংলাদেশিদের পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার। আটকে পড়া ৮০ জনকে ফেরত আনতে দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর(বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন্নাহার। ব্রাজিলে অবৈধভাবে প্রবেশ করা ৮০ বাংলাদেশি উদ্ধারের খবর শুক্রবার প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। বিভিন্ন সংস্থার খবরে বলা হয়, দেড় হাজার মার্কিন ডলার বেতনের লোভ দেখিয়ে দালালরা এই বাংলাদেশিদের ব্রাজিলে নিয়ে যায়। বিনিময়ে তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ১০ হাজার ডলার (প্রায় আট লাখ টাকা) নিয়েছে তারা। শনিবার রাজধানীতে এক কর্মশালায় শামছুন্নাহার বলেন, “উদ্ধার হওয়া ৮০ বাংলাদেশিকে  দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতারণায় অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” ব্রাজিলে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি


ফেইসবুকে দৈনিক উত্তরপূর্বের পাতা

Metropolitan University Sylhet, Bangladesh

সর্বাধিক পঠিত

  • জালালাবাদ থানা থেকে পালিয়ে গেছে এক বখাটে
  • সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আপিল করেছেন ১৬ জন প্রার্থী : নাজনীন আক্তার কণার পক্ষে রায়
  • বৃটেনে সাংবাদিকদের সম্মানে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৈশভোজ
  • একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু : ১ জুলাই ক্লাস
  • গুচ্চ খবর
  • বিএনপির ২৭ নেতাকর্মী জেলগেট থেকে ফের আটক
  • দোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ড : কোটি টাকার ক্ষয়ক্ষতি

পুরানো সংখ্যা

  • মে, 2013
  • এপ্রিল, 2013
uttorpurbo ad

এই মুহুর্তে অনলাইনে

We have 23 guests and no members online

| ই উত্তরপূর্ব | ডিজাইন: রাইটক্লিক্স |

প্রধান সম্পাদক - আজিজ আহমদ সেলিম, সম্পাদক ও প্রকাশক - শফিউল আলম চৌধুরী কর্তৃক,
উইনার অফসেট প্রেস, জিন্দাবাজার সিলেট থকে মুদ্রিত, সম্পাদকীয়, বানিজ্য ও বার্তা বিভাগ: কাজী ইলিয়াস জিন্দাবাজার, সিলেট- ৩১০০,
ফোন ০৮২১৭১০৩৬৬(বার্তা), ফ্যাক্স: ০৮২১৭১০৩৬৫, ইমেইল: uttorpurbo (at) gmail.com