উত্তরপূর্ব প্রতিবেদন
সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। নিহত পিয়াস মালাকার (১৮) ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামের প্রণয় মালাকারের পুত্র। সে উপজেলার সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পিয়াসসহ ১১ জন একটি মাইক্রোবাসে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট আসছিলেন। তাদের গাড়ি একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতরা হচ্ছেন- আম্বিয়া (২৫), ছোটন (২২), জাহাঙ্গীর (২৮) ও জুনেদ (২২)। তাদের সকলের বাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান, আহত ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ওই সড়কে জনৈক ব্যক্তি প্রাইভেট কারযোগে
উত্তরপূর্ব ডেস্ক
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে ১৪ দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোবহানীঘাটস্থ ইব্রাহীম স্মৃতি সংসদে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় এই সমর্থন জানানো হয়। সভায় নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জনমানুষের নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদে বিজয়ী করতে আন্তরিকভাবে কাজ করার জন্য ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা ন্যাপ সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, সিলেট জেলা জাসদ সভাপতি মো. কলন্দর আলী, সিলেট মহানগর ন্যাপ সভাপতি মো. ইসহাক আলী, সিলেট জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসে, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া, সিকন্দর আলী, মহানগর জাসদ সভাপতি জাকির আহমদ, ন্যাপ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র দেব, মহানগর জাসদ
উত্তরপূর্ব ডেস্ক
জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে হাতিরঝিলে গড়ে তোলা ভবন ভাঙতে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ সংস্থার আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বৃহস্পতিবার বলেন, “সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার আপিলের আবেদন ফাইল করা হয়েছে।” বুধবারই এ মামলায় আপিলের আবেদন করার সর্বশেষ সময় দিন নির্ধারিত ছিল। ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ভবনটি ভাঙার নির্দেশ দেয়। চলতি বছরের ১৯ মার্চ ওই রায়ের পূর্ণ অনুলিপি প্রকাশিত হয়। আইন অনুসারে সার্টিফায়েড কপি পাওয়ার পর আপিলের আবেদন করতে ৬০দিন সময় পায় আবেদনকারী। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, “বিজিএমইএ ভবনটি সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো। এ ধ্বংসাত্মক ভবন অচিরেই বিনষ্ট না করা হলে এটি শুধু হাতিরঝিল প্রকল্পই নয়, সমস্ত ঢাকা
উত্তরপূর্ব ডেস্ক
আগামী জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের দরপত্র আহ্বানের আশাবাদ আবারো জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুর কাদের। দুর্নীতির তদন্ত নিয়ে জটিলতায় বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলতি মেয়াদেই শুরুর কথা বলে আসছে মহাজোট সরকার। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সিরাজগঞ্জে সাংবাদিকদের বলেন, “জুনের মাঝামাঝি সময়ে পদ্মা সেতু নির্মাণের প্রকল্প প্রস্তুত হবে এবং জুনের শেষ সপ্তাহের মধ্যে মূল সেতু নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।” নিউজিল্যান্ডভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যেই তারা সেতুর নকশা ও অন্যান্য কাগজপত্র হালগানাদ করেছে। সিরাজগঞ্জের ক্ষতিগ্রস্ত শাহজাদপুর-এনায়েতপুর ও শাহজাদপুর-কৈজুরী সড়ক এবং করতোয়া সেতু পরিদর্শনের পর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এর আগে গত ৯ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
উত্তরপূর্ব ডেস্ক
অতীতের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গণতন্ত্র অব্যাহত রাখার স্বার্থে তিনি আর ‘ওই পথে’ হাঁটবেন না। ১৯৭৫ এর পর ‘সুশীলদের’ সমর্থনে যেভাবে বার বার সামরিক স্বৈরশাসকরা গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে, এখনও তেমন আভাস দেখা যাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “যারা একটি সামান্য নির্বাচন করতে পারে না- তাদের কথা কেনো শুনব?... তাদের কথা শুনলে গণতন্ত্র শক্তিশালী হবে না। দেশ এগিয়ে যাবে না।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। গণতন্ত্রকে জনগণের অধিকার অভিহিত করে শেখ হাসিনা বলেন, “৭৫ এর পর এই সুযোগ ও অধিকার মিলিটারি ডিকটেটররা বার বার ছিনিয়ে নিয়েছে। কিছু শিক্ষিত জ্ঞানীগুণী ও সুশীলরা তাদের সমর্থন
মাধবপুর
হবিগঞ্জের মাধবপুর বাজারে স্বর্ণ ব্যবসার আড়ালে সুদের ব্যবসা করে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। অনেকেই এখন শূন্য থেকে এখন কোটিপতি। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। শুধু স্বর্ণ ব্যবসায়ী গ্রাহকদের সঙ্গে প্রতারনা করছে বিভিন্ন কৌশলে। অনেক স্বর্ণ ব্যবসায়ী ব্যক্তিরা গ্রাহকদের ভেজাল স্বর্ণ বিক্রি করছে। ২২ কেরেট ,২১ কেরেট ও ২৪ কেরেট আমদানি করা বিদেশি স্বর্ণের নামে ভেজাল স্বর্ণ বিক্রি করছে দেদারছে। রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী স্বর্ণ বিক্রির সময় ক্রেতাকে মূল্য সংযোজন কর চালানবই প্রত্যেক ব্যবসায়ীর হাতে থাকা বাধ্যতামূলক। যে পরিমাণ টাকার স্বর্ণ বিক্রি হয় ওই টাকার উপর ক্রেতারা কর প্রদান করলেও সরকারের এ টাকা ব্যবসায়ীরা আত্মসাত করে। স্বর্ণ ব্যবসায়ীরা মূল্য সংযোজন কর চালানবহি ১১ অনুযায়ী নিয়মিত সরকারকে কর দেয় কিনা এজন্য কর বিভাগের লোকজন নিয়মিত তদারকি করার বিধান থাকলেও কতিপয় অসৎ কর কর্মকর্তারা স্বর্ণ
উত্তরপূর্ব ডেস্ক
সরকার বিরোধী জনমত গঠনের জন্য আসছে জুন মাসের ৫ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসব সফরে বিভিন্ন সমাবেশে তার বক্তৃতা করারও কথা রয়েছে। এছাড়া এ মাসের শেষে বা আগামী মাসের গোড়াতে এক দিনের হরতালও ডাকতে পারে বিএনপি। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে। রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ বৈঠক রাত ১২টার দিকে শেষ হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ করা হবে। খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বরর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান খানকে উন্নত চিকিৎসার্থে ভারতে প্রেরণ করা হয়েছে। ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে তাকে নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় নয়াদিল্লীর নিউ মেডিসিটি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করা হয়। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি নাইম হাসান প্রেরিত খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, ১২মে রোববার রাত ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (সিওমেক) প্রাঙ্গনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইমরান খান। পরে তাকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে উন্নত চিকিৎসার্থে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরপূর্ব ডেস্ক
আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা ও মহানগর নেতাদের হস্তক্ষেপে সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার সকালে আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বিবাদমান গ্র“প দু’টির নেতাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় আ.লীগ নেতারা এমসি কলেজের শিক্ষার পরিবেশ এবং দলীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আর কোনো সংঘর্ষ যাতে না ঘটে সেজন্য সব ধরনের আত্মকলহ এবং সংঘাতের মানসিকতা এড়িয়ে গ্র“প দু’টির নেতাকর্মীদের দলীয় আর্দশের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। এছাড়াও নেতারা দলীয় নির্দেশ অমান্য করে ভবিষ্যতে কোনো ধরনের কার্যক্রমে লিপ্ত
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর হেফাজতের সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ হেফাজতের ১০ জন নেতাকর্মী সহ গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আল্লামা আহমদ শফীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। প্রায় আধা ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠকে আল্লামা আহমদ শফী বলেন, অনেকেই মনে করছেন হেফাজত এই মুহূর্তে কোন কর্মসূচী না দেওয়ায় হেফাজত মনে হয় স্থিমিত হয়ে যাচ্ছে। এটা ঠিক নয়। বরং আমাদের ১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে। দেশবাসীকে নিয়ে আমি আমৃত্যু পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আল্লামা আহমদ শফী আরো বলেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত। যারা হেফাজতের সাথে আছেন তারা আস্তিক। যারা হেফাজতের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা নাস্তিক। ৯০ ভাগ মুসলমানের দেশে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তৃণমূল পর্যায়