জালাল আহমদ, বড়লেখা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ‘রাজনগর-বালাগঞ্জ’ সড়কে খানাখন্দের কারণে বেহাল দশায় পতিত হয়েছে। চলাচলের অনুপযোগী এ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে সিলকোড ও কংক্রিট সরে যাচ্ছে। এ অবস্থার মধ্যেই বাধ্য হয়ে চলছে শত শত যানবাহন।
নিউইয়র্ক থেকে এনা
আন্তর্জাতিক মহলে জামায়াত-হেফাজতিদের অপতৎপরতা রুখে দেয়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরা। একইসাথে তারা সারা বাংলাদেশের যুব সমাজকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হবার অহবান জানালেন মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী শক্তি নির্মূলের জন্যে। নিউইয়র্কে ঘাপটি মেরে থাকা
উত্তরপূর্ব ডেস্ক
বৃষ্টিহীন আষাঢ়ে এবং বাতাসে অস্বাভাবিক র্আদ্রতার কারণে অস্বস্থিকর গরম পড়েছে দেশজুড়ে। এর সঙ্গে অসহনীয় লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। নিয়মিত বিরতিতে এতদিন বৃষ্টি হওয়ায় ভর মওসুমে তেমন সমস্যা না হলেও শেষ সময়ে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লুকোচুরি চললেও বিদ্যুৎ বিভাগের হিসাবে লোডশেডিং দেখানো হচ্ছে নিতান্তই অল্প। আকস্মাৎ দেশের সর্বত্র তীব্র গরম অনুভূত হচ্ছে।
উত্তরপূর্ব ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা যদি তাদের সাথে সমান তালে না চলতে পারি তা হলে পিছিয়ে পড়া অসম্ভব নয়। আমাদের জন্য বিশাল একটি সুবিধা রয়েছে যা অনেক দেশে নেই। তাহলো আমাদের স্কুলে পড়–য়া ৩ কোটি ছেলে-মেয়ে।
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে টিআর’র বরাদ্ধ নিয়ে সড়কেরর সংস্কার কাজ করার পরও উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ইরন মিয়ার বিরুদ্ধে বার বার টাকা আত্মসাৎ’র মিথ্যা অভিযোগ এনে স্মারকলিপি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী আরব খানের ইন্ধনে ও ইউপি সদস্যের কাছে দাবিকৃত
নিউইয়র্ক থেকে এনা
কানেক্টিকাটের সুন্দরী ইরিন ব্রাডি এবার মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন। ১৬ জুন লাসভেগাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দরী নারীর মুকুটটি মাথায় তুলেছেন ২৫ বছরের এ তারুণী। রূপে-গুণে তিনি হারিয়ে দিয়েছেন স্বদেশের ৫০ অঙ্গরাজ্যের ৫০ সুন্দরীকে। এর ফলে চলতি বছরের ৯ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
উত্তরপূর্ব ডেস্ক
সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এমপি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের অংশ। প্রতিবন্ধীদের উন্নয়নে শুধু সমাজকর্মী নয় সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। তাদের পিছনে রেখে সমাজ কখনো সামনে এগিয়ে যেতে পারবেনা।
মো. ওলিউর রহমান
চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও বিদ্যুতের আসা-যাওয়ার খেলা থেকে মুক্তি পাচ্ছেন না সিলেটবাসী। সরবরাহ লাইনে সংস্কার কাজের দোহাই দিয়ে প্রতিদিনই লোডশেডিং করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আর বিদ্যুৎ বিভাগে গড়ে ওঠা ‘সিলেট বিদ্বেষী’ একটি অসাধু চক্রই কৌশলে সিলেটকে অন্ধকারে রেখে বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে।
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জের বাঘাইউপির উত্তর গোলাপনগর গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে অনধীকার প্রবেশ করে লুটপাঠের অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার বিবরণে জানাযায়, শনিবার বিকালে উত্তর গোলাপনগর গ্রামের মৃত. মাহমুদুল হাসানের পুত্র শাহনাজ মাহমুদের বসত ঘরে পাসের বাড়ির একদল লোক হঠাৎ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তার বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা-জানালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে এবং