সিলেট, শনিবার, ১৮ মে ২০১৩, ৪ জ্যৈষ্ঠ ১৪২০, ৭ রজব ১৪৩৪

  • আজকের পত্রিকা
  • প্রথম পাতা
  • দেশের খবর
  • শেষ পাতা
  • সিলেটের খবর
  • খেলার পাতা
  • সম্পাদকীয়
আপনি দেখছেনঃ মূল পাতা

দ্রুত এগোচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণকাজ

"শনিবার, 18 মে 2013 10:51" | | প্রিন্ট |

মো. ওলিউর রহমান
দ্রুতগতিতে চলছে সিলেট কেন্দ্রীয় কারাগারের নির্মাণকাজ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতোমধ্যেই মাটি ভরাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণসহ প্রকল্পের প্রায় ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ২ হাজার বন্দী ধারণক্ষমতা সম্পন্ন এ কারাগার নির্মাণের কাজ যথাসময়ে সম্পন্ন করতে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ চালিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ কাজ। ২শ’ কোটি টাকা ব্যায়ে সদর উপজেলার বাদঘাটে এ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হলেও তা কবে নাগাদ সম্পন্ন হবে Ñএ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে এখন আর জনমনে সে অবস্থা নেই। ইতোমধ্যে প্রায় মাটি ভরাটসহ প্রায় ২০ ভাগ কাজ সম্পন্ন হওয়ায় কারাগার নির্মাণ নিয়ে মানুষের মনে যে কালো মেঘ ছায়া বেঁধেছিল তা কেটে গেছে। বর্তমানে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান কারাগারের বিভিন্ন স্থাপনার কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে।

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

কুলাউড়া থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

"শনিবার, 18 মে 2013 10:50" | | প্রিন্ট |

মাহমদুল হক লিটু, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়ায় ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ২নং কূপ থেকে নতুন করে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। উপজেলার ভাটেরা ও বরমচাল ইউনিয়নে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রের ৫টি গ্যাস কূপের মধ্যে ২টি থেকে ইতিমধ্যে গ্যাস উৎপাদন হচ্ছিল। নতুন করে ২নং কূপের ড্রিলিং কাজ শেষ হওয়ায় তিনটি গ্যাস কুপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে ৫৫ মিলিয়ন গ্যাস যুক্ত হবে। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্স উৎপাদিত এই গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হয়ে সারা দেশের চাহিদা পূরণ করবে বলে জানা গেছে। গ্যাস ক্ষেত্রের ফিল্ড ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, ২নং কুপে কম গ্যাস উৎপাদিত হওয়ায় পূনরায় ড্রিলিং কাজ শেষ হওয়ার পর গতকাল শুক্রবার থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। ৫টি গ্যাস কুপের মধ্যে ৩ ও ৪ নং কুপে গ্যাস উৎপাদিত

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

কানাইঘাটে-জামায়াত ক্যাডারদের হামলায় সাংবাদিক নিজাম গুরুতর আহত

"শনিবার, 18 মে 2013 10:45" | | প্রিন্ট |

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও কানাইঘাট নিউজ ডট কমের নির্বাহী সম্পাদক এবং দৈনিক উত্তরপূর্ব ও বাংলাদেশ সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি নিজাম উদ্দিন। পূর্ব শত্রুতা ও রাজনৈতিক সংবাদ প্রকাশের জের ধরে গতকাল সকাল ১০ঘটিকার সময় কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার পাশে কানাইঘাট ডিগ্রি কলেজ শাখার শিবিরের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও কানাইঘাট প্রেসক্লাব থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বহি®কৃত আলিম উদ্দিন এবং সন্ত্রাসী এখলাছুর রহমান রূপার নেতৃত্বে জামায়াত শিবিরের চিহ্নিত ১৫/২০জন সন্ত্রাসী সাংবাদিক নিজাম উদ্দিনের উপর লোহার রড, পাইপ, রাম দা, কাঠের দেশীর রুল নিয়ে সসস্ত্র হামলা করে। এক পর্যায়ে হামলাকারীরা সাংবাদিক নিজাম উদ্দিনের মাথা ডানহাত, ডান পা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা গলায়

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

দিরাইয়ে ভূমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ আহত ৫

"শনিবার, 18 মে 2013 10:42" | | প্রিন্ট |

দিরাই প্রতিনিধি
দিরাই পৌর এলাকায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধপূর্ন ভূমিতে কাজে বাধা দিলে  প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে খাদিজা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাহনাজ বেগম (৪৫) এবং মমতাজ বেগমকে (৪২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার আনোয়ারপুরে  (উলুকান্দি) এ ঘটনা ঘটে। পুলিশ জানায় দিরাই উপজেলার চান্দপুর মৌজার ৯৯ জে এল এর ৪১০ নং এস এ খতিয়ানের ২০২৩ দাগের সাড়ে ৪ শতক ভূমির নিয়ে পৌর এলাকার আনোয়ারপুরের (উলুকান্দি) আইয়ুব আলীর সাথে আনোয়ারপুর কুসুমবাগ এলাকার সালেহ আহমদের বিরোধ চলছিল। ওই ভূমি নিয়ে সম্প্রতি সালেহ আহমদ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৪৪/১৩ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালত

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বালি না বালা: বিভ্রান্তি কাটেনি

"শনিবার, 18 মে 2013 10:44" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার ‘নিখোঁজ’ সাক্ষী সুখরঞ্জন বালি কলকাতার দমদম কারাগারে বন্দি রয়েছে বলে গণমাধ্যমে খবর এলেও বাংলাদেশ মিশনকে বিষয়টি নিশ্চিত করেনি ভারতীয় কর্তৃপক্ষ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই মিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভারত সরকার এ রকম কাউকে ফেরত পাঠাতে চায়- তাও আমাদের বলা হয়নি।” গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর রাতে অবৈধভাবে ভারতে ঢোকার সময় উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে বি এস এফ। পরে তাকে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। মামলায় ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয় সুখরঞ্জন বালা হিসাবে, যদিও তার ঠিকানাসহ অন্যান্য তথ্য সুখরঞ্জন বালির সঙ্গে মিলে যায়। সুখরঞ্জন বালি যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে জামায়াত নেতা

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সড়ক দুর্ঘটনায় মদন মোহন কলেজ ছাত্র নিহত

"শনিবার, 18 মে 2013 10:41" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
নগরীর লামাবাজারে রাস্তা পারাপারের সময় ট্রাক ও সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন মদন মোহন কলেজের এক ছাত্র।  নিহত প্রিন্স দেব মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে বিএ পাস কোর্সে ভর্তিচ্ছু ছিল। সে নগরীর জামতলায় থাকত। গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভাইয়ের জন্য ঔষধ আনতে বাসা থেকে বের হয় প্রিন্স। কুয়ারপাড় গলির মুখে দ্রুত রাস্তা পারাপারের সময় একটি  ট্রাক ও একটি সিএনজি অটোরিকশার মাঝে পড়ে যায় সে। দুই গাড়ির চাপায় সে মাথায় গুরুতর আঘাত পায়। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল সাড়ে ৮টায়  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মদন মোহন কলেজের অধ্যক্ষ জানান, হাসপাতাল থেকে তার মরদেহ

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

সংসদে যাবে বিএনপি: মওদুদ

"শনিবার, 18 মে 2013 10:43" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
প্রধান বিরোধী দল বিএনপি সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার  রাজধানীতে এক যুব সমাবেশে তিনি বলেন, “দেশের জনগণের স্বার্থে ও নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যাব। তবে সেখানে আমরা কতো দিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর।” তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা গত সাড়ে ৪ বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে। বর্তমান সরকারের মেয়াদে শেষ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩ জুন। সংসদের সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদদের এই অধিবেশনে যোগ দিতে হবে। বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদে যাওয়ার কথা বলেছেন। আমরা কারো আহবানে নয়, জনগণের তাগিদে সংসদে যাব।” নিয়ম অনুযায়ী, সংসদে টানা ৯০ কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। আর

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

দেরী করে হোস্টেলে ফেরার শাস্তি খাবার বন্ধ করায় ৬ ছাত্রী অসুস্থ

"শনিবার, 18 মে 2013 10:40" | | প্রিন্ট |

ছাতক প্রতিনিধি
নির্ধারিত দিনে হোস্টেলে না ফেরায় ৬ মাদ্রাসা ছাত্রীকে খাবার বন্ধ করে শাস্তি দেয়া হয়েছে। ফলে অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীরা। গতকাল শুক্রবার দুপুরে হাফিজা বেগম নামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ছাতক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জামেয়া ইসলামিয়া চড়ভাড়া মাদ্রাসায়। গত ৯ মে মাদ্রাসার ৬ ছাত্রী এক দিনের ছুটি নিয়ে তাদের গ্রামের বাড়ি যায়। ৫দিন পর ১৪ মে মাদ্রাসা হোস্টেলে হাজির হলে দেরি করে ফেরার অপরাধে তাদের ২ দিন খাবার বন্ধ করে দেয়া হয়। এরপর ছাত্রীরা না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসার মোহতামিম মাওলানা রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

ব্রাজিলে পাচার হওয়া ৮০ বাংলাদেশি উদ্ধার

"শনিবার, 18 মে 2013 10:42" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
ভাল বেতনের আশায় ব্রাজিল গিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া ৮০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। ব্রাজিলের বার্তা সংস্থা এজেন্সি ব্রাজিলের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, দেড় হাজার মার্কিন ডলার বেতনের লোভ দেখিয়ে দালালরা এই বাংলাদেশিদের ব্রাজিলে নিয়ে যায়। কিন্তু এজন্য তাদের গুণতে হয় প্রায় ১০ হাজার ডলার (প্রায় আট লাখ টাকা)। রাজধানী ব্রাসিলিয়ার নিকটবর্তী সামামবাইয়া শহরের আটটি বাড়ি থেকে বুধবার এই ৮০ জনকে উদ্ধার করে পুলিশ। ফেডারেল মার্শাল ডেনিস কেলিকে উদ্ধৃত করে এজেন্সি ব্রাজিল জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পেরু,বলিভিয়া বা গায়ানা হয়ে তাদের ব্রাজিলে নিয়ে যায় পাচারকারীরা। ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশের পর তারা সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। পরে পাচারকারীদের সহায়তায় তাদের কাজ জোটে হিমাগার,নির্মাণ প্রতিষ্ঠান বা গাড়ির গ্যারেজে। এই পাচারকারী চক্রের সঙ্গে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

নিউইয়র্কে সংবাদ সম্মেলন বিশ্বের ১৯৩ রাষ্ট্রকে জামাত-শিবির-হেফাজতের তাণ্ডবের ডকুমেন্ট দেয়া হচ্ছে

"শনিবার, 18 মে 2013 10:39" | | প্রিন্ট |

নিউইয়র্ক থেকে এনা
জাতিসংঘের মাধ্যমে ১৯৩ দেশের স্থায়ী প্রতিনিধি, মার্কিন কংগ্রেসের ১০০ সিনেটর ও ৪৩৫ কংগ্রেসম্যান, স্টেট ডিপার্টমেন্ট এবং আন্তর্জাতিক মানবাধিকা র সংস্থায় বাংলাদেশে জামাত-শিবির-হেফাজতের তান্ডবের তথ্য সরবরাহের কাজ শুরু হয়েছে আমেরিকায়। ১৬ মে কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলীর অফিসে কিছু ডক্যুমেন্ট প্রদানের মাধ্যমে দীর্ঘ মেয়াদি এ কর্মসূচির সূচনা ঘটেছে। ১৬ মে সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন ‘ইউএস কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সভাপতি নিউজার্সী সিটি কাউন্সিলম্যান ড. নূরন্নবী। গণজাগরণ মঞ্চের কার্যক্রমের সপক্ষে আমেরিকায় আন্তর্জাতিক জনমত সুসংহত রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ১০০১ প্রবাসীর সমন্বয়ে সম্প্রতি গঠিত এ সংগঠনের পক্ষ থেকে মূলধারার মিডিয়াতেও জামাত-শিবির আর হেফাজতের তান্ডব বিস্তারিতভাবে অবহিত করার

খবরের বাকি অংশ 1 comment
ক্যাটাগরি


ফেইসবুকে দৈনিক উত্তরপূর্বের পাতা

Metropolitan University Sylhet, Bangladesh

সর্বাধিক পঠিত

  • ব্রাজিলে পাচার হওয়া ৮০ বাংলাদেশি উদ্ধার
  • দ্রুত এগোচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণকাজ
  • নিউইয়র্কে সংবাদ সম্মেলন বিশ্বের ১৯৩ রাষ্ট্রকে জামাত-শিবির-হেফাজতের তাণ্ডবের ডকুমেন্ট দেয়া হচ্ছে
  • কানাইঘাটে-জামায়াত ক্যাডারদের হামলায় সাংবাদিক নিজাম গুরুতর আহত
  • বালি না বালা: বিভ্রান্তি কাটেনি
  • দেরী করে হোস্টেলে ফেরার শাস্তি খাবার বন্ধ করায় ৬ ছাত্রী অসুস্থ
  • সড়ক দুর্ঘটনায় মদন মোহন কলেজ ছাত্র নিহত

পুরানো সংখ্যা

  • মে, 2013
  • এপ্রিল, 2013
uttorpurbo ad

এই মুহুর্তে অনলাইনে

We have 23 guests and no members online

| ই উত্তরপূর্ব | ডিজাইন: রাইটক্লিক্স |

প্রধান সম্পাদক - আজিজ আহমদ সেলিম, সম্পাদক ও প্রকাশক - শফিউল আলম চৌধুরী কর্তৃক,
উইনার অফসেট প্রেস, জিন্দাবাজার সিলেট থকে মুদ্রিত, সম্পাদকীয়, বানিজ্য ও বার্তা বিভাগ: কাজী ইলিয়াস জিন্দাবাজার, সিলেট- ৩১০০,
ফোন ০৮২১৭১০৩৬৬(বার্তা), ফ্যাক্স: ০৮২১৭১০৩৬৫, ইমেইল: uttorpurbo (at) gmail.com