সিলেট, শনিবার. ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ ১৪২০, ১৪ রজব ১৪৩৪

  • আজকের পত্রিকা
  • প্রথম পাতা
  • দেশের খবর
  • শেষ পাতা
  • সিলেটের খবর
  • খেলার পাতা
  • সম্পাদকীয়
আপনি দেখছেনঃ মূল পাতা

আরিফ সমর্থকদের মিষ্টি বিতরণ নীরব ভূমিকা নাসিম-জামানের

"শনিবার, 25 মে 2013 11:42" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
আরিফুল হক চৌধুরীকে বিএনপির একক প্রার্থী ঘোষণার পর তাঁর সমর্থকেরা সিলেটে মিষ্টি বিতরণ করেছেন। আরিফকে দলীয় প্রার্থী ঘোষণার পর মেয়র প্রার্থী আব্দুল কাইয়ুম জালালী পংকী দলীয় চেয়ারপার্সনের সিদ্ধান্তের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন। যদিও অপর দুই প্রার্থী বিএনপি নেতা নাসিম হোসেইন ও সামসুজ্জামান জামান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। গত বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপির চার নেতাকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি আরিফুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করে তার পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি তিনি অন্যপ্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারেরও নির্দেশ দেন। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাত ১১ টায় অনুষ্ঠিত বৈঠকে দলের চার মেয়র প্রার্থীই উপস্থিত ছিলেন। এদিকে, আরিফুল হক চৌধুরীকে দলীয় সমর্থন দেওয়ায় নগরীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন আরিফ সমর্থকরা। মিষ্টি বিলিয়েছেন ছাত্রদল, হকার্স দলের নেতাকর্মীরাও। যদিও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন নাসিম হোসেইন ও সামসুজ্জামান জামান। বিএনপি’র সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী গতকাল বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়। আমি খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করি। তাই তাঁর নির্দেশ পালন করার আপ্রাণ চেষ্টা করব।” এ বিষয়ে জানতে চাইলে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি নাসিম হোসেইন ও শামসুজ্জামান জামান। প্রসঙ্গত, সিটি কর্পোরেশন

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

একবছর ধরে নিখোঁজ দোয়ারার শহীদ মিয়া কান্না থামছে না রোসনারা বেগমের

"শনিবার, 25 মে 2013 11:41" | | প্রিন্ট |

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দোয়ারাবাজার
‘আমার ছেলে কই আছে কিভাবে আছে কোথায় আছে জানি না’। এক বছর পার হলো এখনো খবর নাই আমার বাছাধনের। বিদেশ যাবার জন্য ঘর থেকে বাহির হইল বাছা আজো তার কোন খুঁজ পাইলাম না’। এমনিভাবে কান্নায় ভেঙ্গে পড়ে শোকে কাতর বয়োবৃদ্ধ মা রোসনারা বেগম (৭০) চোখের পানি মুছতে মুছতে ছেলেকে নিয়ে বিলাপ করছিলেন। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরা বর নোয়ারা গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র খোকা বিদেশ পাঠানো নাম করে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কনিষ্ট ছেলে শহীদ মিয়ার (২৫) কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নেয়। শহীদ মিয়ার পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে বিদেশ যাবার উদ্দেশে শহীদ মিয়া বাড়ি থেকে বের হলেও আজো তিনি বাড়িতে কোনো যোগাযোগ করেননি। তার কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। ঘটনার পর থেকে টাকা আত্মসাৎকারী খোকারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এক বছর আগে খোকা জানিয়েছিলো শহীদ লিবিয়ায় জেলে আছেন। পরবর্তীতে খোকার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও শহীদের জন্য তার কয়েক লক্ষ টাকা নষ্ট হয়েছে বলে শহিদের পরিবারকে উল্টো গালিগলাজ করে তাড়িয়ে দেয়। বিভিন্ন অজুহাতে দালালের কালক্ষেপণ, টাকা ও ছেলে হারানোর ভয়ে আইনের আশ্রয়ও নিতে পারেনি শহীদের পরিবার। সর্বশেষ খোকা মোবাইল ফোন বন্ধ করে দিলে এবং এক বছর গত হলেও শহীদ মিয়া পরিবারের সাথে কোনো যোগাযোগ না করলে একেবারেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন তারা। অন্যদিকে ছেলের খবর না পেয়ে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

তারেক সম্পর্কে ভেবেচিন্তে কথা বলুন: দুদু

"শনিবার, 25 মে 2013 11:34" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
তারেক রহমানকে ‘আগামী দিনের প্রধানমন্ত্রী’ অভিহিত করে তার সম্পর্কে ‘ভেবেচিন্তে’ কথা বলার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। লন্ডনে বসে তারেক রহমান একের পর এক ষড়যন্ত্র করছেন- আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের এমন মন্তব্যের সমালোচনা করে শামসুজ্জামান বলেছেন, সরকার ‘মিথ্যা বয়ান’ সাজিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বয়ান ও নাটক সাজাচ্ছে। তিনি আমাদের মাথার তাজ হয়ে আছেন। অচিরেই দেশে  আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন।” বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক দেশে ডজনের বেশি মামলা মাথায় নিয়ে গত ছয় বছর ধরে লন্ডনে রয়েছেন। গত সোমবার তিনি প্রথমবারের মতো লন্ডনে দলের এক অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নেন এবং তত্ত্বাবধায়ক

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

নবীগঞ্জে ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ৪০

"শনিবার, 25 মে 2013 11:31" | | প্রিন্ট |

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আংশকাজনক অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার রায়ঘর গ্রামের লন্ডন প্রবাসী আবুল-কাছ ও একই গ্রামের তার চাচাতো ভাই সাদ উল্লাহর মধ্যে বেশ কিছু দিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গতকাল দুপুরে আবুল-কাছ ওই বিরোধ পুর্ণ জায়গাকে তার দাবি করে গাছ কাটতে যায়। খবর পেয়ে প্রতিপক্ষের সাদ উল্লাহর লোকজন গিয়ে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষেও লোকজনের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

ফেরারি তারেককে ফেরাতে সব ব্যবস্থাই হবে: আইন প্রতিমন্ত্রী

"শনিবার, 25 মে 2013 11:33" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
‘ফেরারি আসামি’ তারেক রহমানকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “একজন পলাতক আসামি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে। দেশ যখন একটি স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে, তখন সে তা পণ্ড করার চেষ্টা করছে।” কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, “আইনের চোখে সে ফেরারি আসামি। একজন ফেরারি আসামি এভাবে কথা বলতে পারে না।” “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরোয়ানা বাস্তবায়ন করতে যা যা দরকার, আদালত সেই করবে।” এই আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিরোধী দলীয় নেত্রীকে কোন শর্ত ছাড়া সংলাপে আসার আহ্বান জানান। তিনি বলেন, “সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

উপশহরে ব্যবসায়ী খুন: আটক ১

"শনিবার, 25 মে 2013 11:30" | | প্রিন্ট |

উত্তরপূর্ব প্রতিবেদন
ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন সুরমা মার্কেটের আকাশ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রিকু বড়–য়া (৪৪)। গত বৃহস্পতিবার রাত ৯টায় উপশহর ডি ব্লকের মেইন রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে তিনি হামলার শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে এমসি কলেজের এক ছাত্রসহ কয়েক জন মিলে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপশহর সি ব্লকের ৩৭ নং রোডের ৪৪ নম্বার বাসার বাসিন্দা ও বড়–য়া মটরসের স্বত্ত্বাধিকারী সুকুমার বড়–য়ার পুত্র। সুরমা মার্কেটের ব্যবসায়ীরা জানান, নিহত রিকু চলতি মাসে সুরমা মার্কেটের আকাশ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। গত মঙ্গলবার রিকুর দোকানের বিপরীত পাশের কোয়ালিটি এন্টারপ্রাইজের মালিক আবু বক্করের সাথে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দুজনের মধ্যে মারামারি হয়। এ সময় আবু বক্কর কপালে আঘাত পান। পরবর্তীতে এ ঘটনাটি মার্কেটের ব্যবসায়ীরা সমাধান

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

রোববার হরতাল ডেকেছে ১৮ দল

"শনিবার, 25 মে 2013 11:32" | | প্রিন্ট |

উত্তরপূর্ব ডেস্ক
তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সামবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেন। তিনি বলেন, “সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদ, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা, আটক রাজবন্দিদের মুক্তি ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছে।” নির্দলীয় সরকার নিয়ে বিএনপি এখনো সংলাপ চায় উল্লেখ করে দুদু বলেন, সরকার সংলাপ না করলে রাজপথেই নির্দলীয় সরকারের দাবির মীমাংসা হবে ।অন্যদের মধ্যে দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও কৃষক দলের যুগ্ম

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা থেকে এক মাসে ৩ ছাত্র নিখোঁজ

"শনিবার, 25 মে 2013 11:30" | | প্রিন্ট |

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নুরপুর ইউনিয়নের নছরতপুর নামক স্থানে দারুছুন্নাহ এতিমখানা নামে মাদ্রাসা থেকে এক মাসে ৩ ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। নিখোঁজ ছাত্রদের উদ্ধারে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডিও করা হয়েছে। সর্বশেষ এ মাদ্রাসা থেকে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামের হাছন আলীর শিশু পুত্র অলিউর রহমান(৯) নিখোঁজ হয়। এর পূর্বে পুড়িকলা গ্রামের আলআমিন ও নিতাইরচক গ্রামের হুসাইন নামে আরো দুই ছাত্র নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মাসের ভেতরে একের পর এক তিন ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাবাসী আন্দোলনে যাচ্ছে। এক মাসের ভেতরে তিন ছাত্র নিখোঁজ হওয়ার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক হাফেজ মুশতাক আহমেদ জানান, তাদের খুঁেজ বের করার জন্য চেষ্টা চলছে। অলিউর রহমানের পিতা হাছন আলী জানান, পুত্র উদ্ধারে

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ বিএনপিতে স্থবিরতা, পত্রিকানির্ভর জাপা

"শনিবার, 25 মে 2013 11:32" | | প্রিন্ট |

মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত রয়েছে হবিগঞ্জ আওয়ামী লীগ। অন্যদিকে স্থবিরতা বিরাজ করছে বিএনপি ও জামায়াতে। জাতীয় পার্টির কার্যক্রমেও গতি নেই। পাড়া-মহল্লায় বিচ্ছিন্নভাবে সভা করার সংবাদ পত্রিকায় ছাপানো ছাড়া তেমন কোনো কার্যক্রমই চোখে পড়ছে না। ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘদিন হবিগঞ্জে জাতীয় পার্টির শক্তিশালী দূর্গ ছিল। হবিগঞ্জ-লাখাই, চুনারুঘাট-মাধবপুর ও নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী আসনে বিভিন্ন সময় নির্বাচিত সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির। তাদের মধ্যে ছিলেন সৈয়দ মোঃ কায়সার, খলিলুর রহমান রফি ও আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী। জাপা থেকে তিনবার এমপি হয়েছেন আবু লেইছ চৌধুরী। তবে ৯১ সালের নির্বাচনে অনেকটা ধস নামে জাপা শিবিরে। ওই নির্বাচনে জেলার ৪টি আসনের মধ্যে শুধু হবিগঞ্জ-লাখাই থেকে এমপি নির্বাচিত হন আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী। অপর ৩টি আসন দখলে নেয় আওয়ামী লীগ। এরপর সময়ের সাথে জেলায়

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি

বিশ্বনাথে গণধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলায় গ্রেফতার ৩

"শনিবার, 25 মে 2013 11:29" | | প্রিন্ট |

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের প্রবাসির বাড়িতে হামলা, প্রবাসীর বিধবা স্ত্রীকে গণধর্ষণ ও মা-পুত্রকে হত্যার চেষ্টার অভিযোগে উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। বিধবার বড় ভাই বাদি গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১২ (তাং ২৩/০৫/১৩ ইং)। মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল- বিধবার বাড়ির কাজের ছেলে উপজেলার মদনপুর গ্রামের মুজাম্মেল আলীর পুত্র শুকুর আলী (২৭), মটুককোনা গ্রামের জিলু মিয়ার পুত্র জয়নাল আবেদিন (৩৮), সর্দারপাড়া গ্রামের মজর আলীর পুত্র লিটন মিয়া (৩০)। প্রসঙ্গত, গত ১৪ মে মঙ্গলবার দিবাগত ভোর রাতে বিশ্বনাথ উপজেলার সর্দারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা প্রবাসির বিধবা স্ত্রীকে পালাক্রমে গণধর্ষণ করে তাকে ও তার ছেলেকে (১৬) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম

খবরের বাকি অংশ মন্তব্য করুন . . .
ক্যাটাগরি


ফেইসবুকে দৈনিক উত্তরপূর্বের পাতা

Metropolitan University Sylhet, Bangladesh

সর্বাধিক পঠিত

  • আরিফ সমর্থকদের মিষ্টি বিতরণ নীরব ভূমিকা নাসিম-জামানের
  • বিশ্বনাথে গণধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলায় গ্রেফতার ৩
  • ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ বিএনপিতে স্থবিরতা, পত্রিকানির্ভর জাপা
  • প্রথমবারের মতো ইতালির নির্বাচনে বাংলাদেশি নারী
  • উপশহরে ব্যবসায়ী খুন: আটক ১
  • একবছর ধরে নিখোঁজ দোয়ারার শহীদ মিয়া কান্না থামছে না রোসনারা বেগমের
  • শায়েস্তাগঞ্জে মাদ্রাসা থেকে এক মাসে ৩ ছাত্র নিখোঁজ

পুরানো সংখ্যা

  • মে, 2013
  • এপ্রিল, 2013
uttorpurbo ad

এই মুহুর্তে অনলাইনে

We have 55 guests and no members online

| ই উত্তরপূর্ব | ডিজাইন: রাইটক্লিক্স |

প্রধান সম্পাদক - আজিজ আহমদ সেলিম, সম্পাদক ও প্রকাশক - শফিউল আলম চৌধুরী কর্তৃক,
উইনার অফসেট প্রেস, জিন্দাবাজার সিলেট থকে মুদ্রিত, সম্পাদকীয়, বানিজ্য ও বার্তা বিভাগ: কাজী ইলিয়াস জিন্দাবাজার, সিলেট- ৩১০০,
ফোন ০৮২১৭১০৩৬৬(বার্তা), ফ্যাক্স: ০৮২১৭১০৩৬৫, ইমেইল: uttorpurbo (at) gmail.com