রাশেদুল হোসেন সোয়েব, দক্ষিণ সুরমা
দক্ষিণ সুরমার ২৬ ও ২৭নং ওয়ার্ডের সড়ক ও কদমতলীস্থ হযরত দরিয়া শাহ্ (রঃ) মাজার সড়কের পিচ ও কংক্রিট উঠে গিয়ে এলাকাবাসীসহ স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী চলাচলে মারাতœক বিঘœ সৃষ্টি হচ্ছে। তারপরও স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় ঝুকিপূর্ণ মাজার সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। কয়েকদিন আগে এমনি পাথর বোঝাই ভারী ট্রাকের কারণে সদ্যনির্মিত দরিয়া শাহ্ মাজারের সম্মুখভাগে স্থাপিত কালভার্টের একাংশ ধেবে যায়। বর্তমানে এলাকার সচেতন মহলের উদ্যোগে মাজার সম্মুখে একটি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলার কারণে পাথর বোঝাই ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সিলেট জেলা প্রশাসকের আওতাধীন ডিসি খতিয়ানের অন্তর্গত গোটাটিকর মৌজায় এই সড়কটির অবস্থান। দরিয়া শাহ্ (রঃ) মাজার গেইট থেকে এ সড়কটি সুরমা নদীর তীর ঘেষে গোটাটিকর হয়ে জকিগঞ্জ সড়কের সাথে যুক্ত হয়েছে। ফেরীঘাট নামীয় সড়কের পার্শ্ববর্তী সুরমা নদীর তীরবর্তী স্থানের সরকারী ভূমির উপর গড়ে উঠেছে অবৈধ ক্রাশার মেশিন ব্যবসা। স্থানীয় কতিপয় ব্যক্তির তত্বাবধানে
নিউইয়র্ক থেকে এনা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। ’ নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার একটি পাবলিক স্কুল মিলনায়তনে ২৪ মে শুরু হওয়া এ উৎসব তিন দিন ধরে চলবে। দেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-সাংবাদিক-লেখকদের সঙ্গে নিয়ে উৎসব উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। প্রবাসে বাঙালি সংস্কৃতির বিকাশে মুক্তধারা ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে, এটা তাদের ২২তম আয়োজন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শত বছর, জাতীয় কবি কাজী নজরুলের ১১৪তম জন্মবার্ষিকী এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার উৎসব শুরু হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন শনিবার ‘ধর্মভিত্তিক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক আলী রীয়াজ। উদীচীর সভাপতি কামাল লোহানী এবং সেলিম রেজা নূর এই আলোচনায় অংশ নেবেন। ‘প্রেমিক কবি নজরুল’ শীর্ষক একটি আবৃত্তি
উত্তরপূর্ব প্রতিবেদন
১৫ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ সহ ১৪ দলের একমাত্র মেয়র প্রার্থী হিসেবে বদর উদ্দিন আহমদ কামরান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি একক প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করলেও এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেননি দলটির অপর তিন নাসিম হোসেইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং সামসুজ্জামান জামান। প্রতিদ্বন্দ্বিতায় এখনও রয়েছেন জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরও। বিগত নির্বাচনের পরিসংখ্যানই বলে দেয় আওয়ামী লীগের প্রার্থীর ব্যাংকে কি পরিমান ভোট রয়েছে। আর জামায়াত-বিএনপির যে পরিমান ভোট রয়েছে তা এক বাক্সে পড়বে কিনা তার ওপর নির্ভর করে বিএনপির প্রার্থীর ভোটের হিসাব। তাই ভোটের চূড়ান্ত হিসাব শুরু হবে প্রার্থিতা প্রত্যাহারের পর। ২০০৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে দুই লাখ ৫৬ হাজার ৪৮০ জন ভোটারের মধ্যে এক লাখ ৮৬ হাজার ৬১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এরমধ্যে ৫
উত্তরপূর্ব ডেস্ক
সংলাপের সম্ভাবনা নস্যাতের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “সংলাপের কথা এসেছে। এতে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরাও আশাবাদী হয়ে উঠেছি। “কিন্তু এরমাঝেই আবার হরতাল কেন। সংলাপ চাইলে হরতালের কোনো প্রয়োজন নেই।” আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে সংলাপের আলোচনা চলেছে এই মাসের শুরু থেকে। এর মধ্যে রোববার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। সুরঞ্জিত মনে করেন, বিএনপির ‘হঠকারী’ অংশ হরতাল ডাকার জন্য দায়ী। “বিএনপি নেত্রীকে বলবো, দলের হঠকারী অংশের নিকট আত্মসমর্পণ না করে আলোচনায় ফিরে আসুন।” “হরতাল ডাকার মাধ্যমে বর্তমান শান্ত পরিস্থিতিকে অশান্ত করবেন না,” বলে তিনি বিএনপিকে সংদে ফেরার আহ্বান জানান। সুরঞ্জিত একথা বললেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
উত্তরপূর্ব ডেস্ক
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল ডাকায় আজ রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা আগামী ৩০ মে বৃহস্পতিবার হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম শনিবার জানিয়েছেন। তিনি বলেন, সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে। এনিয়ে হরতালের কারণে চলমান এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা পেছানো হল। এর ফলে পিছিয়ে গেল ৪১টি বিষয়ের পরীক্ষা। আজ রোববার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজ কল্যাণ প্রথম পত্রের পরীক্ষা ছিলো। এছাড়া ঘূর্ণিঝড় মহাসেনের জন্য গত ১৬ মের আটটি সাধারণ বোর্ডের অধীনে তিনটি বিষয় এবং ১৭ মের চট্টগ্রাম বোর্ডের দুটি বিষয়ের
উত্তরপূর্ব ডেস্ক
যেসব শিক্ষক কর্মস্থলে না গিয়ে ভাড়ায় লোক দিয়ে পাঠদান চালান তাদের চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। শনিবার রাঙামাটিতে এক মা সমাবেশে তিনি এ নির্দেশ দেন। শহরের শহীদ আব্দুল আলি একাডেমী প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া শিশুর হার রোধকল্পে এ মা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বর্গা প্রথা বন্ধ করতে হবে। যেসব প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ে না গিয়ে ভাড়া করা লোক দিয়ে নিজের কাজ করান তাদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, রাঙামাটিসহ অপর দুই পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার সুযোগ বাড়াতে আগামী জুলাই থেকে প্রতিটি বিদ্যালয়ে চার জন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রত্যেক বিদ্যালয়ে শিশুদের ৭৫ শতাংশ উপবৃত্তি নিশ্চিত
উত্তরপূর্ব ডেস্ক
গ্রামীণ ফোনের বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহার করার বিষয়টিকে ‘ড. ইউনূসের মনোপলি বুদ্ধি’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট প্রস্তাবনা নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’র (আইবিএফবি) বৈঠকে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের যে অপটিক্যাল ফাইবার রয়েছে তা ব্যবহার করছে গ্রামীণ ফোন। আর এটি ‘ড. ইউনূসের মনোপলি বুদ্ধি’। বৈঠকে বাংলাফোন লিমিটেডের পক্ষে লুৎফন নেসা সাউদিয়া দেশব্যাপী তাদের অপটিক্যাল ফাইবার সেবা ও সমস্যার বিষয় তুলে ধরেন অর্থমন্ত্রীর কাছে। সাউদিয়া বলেন, “গ্রামীণ ফোন ছাড়া আর যেসব কোম্পানি রয়েছে, তারা প্রত্যেকেই তাদের অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে। রাজধানীতে ব্যবসা পরিচালিত হচ্ছে অপটিক্যাল ফাইবার আমদানির ওপর নির্ভর করে। কারণ সরকারি একমাত্র প্রতিষ্ঠান
এনামুল হক এনাম, গোলাপগঞ্জ
মানুষ হত্যার রাজনীতি বন্ধ করতে বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন- “মানুষ হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতায় যেতে পারেনি। তাই আপনারা মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।” গতকাল শনিবার গোলাপগঞ্জে আল এমদাদ স্কুল এন্ড কলেজে দেড় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাঘিরঘাট উচ্চ বিদ্যালয়ে অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী একথাগুলো বলেন। নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন- আন্দোলনের নামে যারা মানুষ হত্যার রাজনীতি করছে জনগণ তাদের কোনো দিন ক্ষমা করবে না। হেফাজতে জামাতে ইসলামের কাদে বন্দুক রেখে বিরোধীদলীয় নেত্রী মসনদ দখলের ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় আবার তিনি হরতালের নামে জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছেন। তিনি বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশ্যে বলেন মানুষ
উত্তরপূর্ব ডেস্ক
দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান আবার জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এজন্য পাঠানো চিঠিতে কোনো সাড়া না পেয়ে হতাশাও প্রকাশ করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। সংলাপে বসতে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে চিঠি পাঠানোর দেড় মাস পর শনিবার দলের এক অনুষ্ঠানে এরশাদ দেশে সঙ্কটের আশঙ্কা করে সংলাপের তাগিদ পুনরায় দেন। “আমি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে চিঠি লিখেছিলাম। কিন্তু তাদের কোনো সাড়া দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। একটি ফলপ্রসূ সংলাপ ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।” “সংলাপ ছাড়া কোনো সমাধান নেই। সংলাপ করতে হবে। আপনারা সংলাপে বসুন।” আগামী নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে থাকা দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত এপ্রিল মাসের শুরুতে চিঠি পাঠান ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ। “দুই নেত্রীকে চিঠি পাঠানোর মধ্যে আমার নিজের কোনো স্বার্থ বা
রাজীব দেব রায় রাজু, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে এলজিইডি অফিসের এক কর্মকর্তা বদলির আদেশ ঠেকাতে দৌড়ঝাপ শুরু করেছেন। হিসাব রক্ষণ পদমর্যাদার দুই কর্মকর্তার দায়িত্ব হস্তান্তর নিয়ে রশি টানাটানি চলছে। তাছাড়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে ধীর গতিতে। এ নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ সম্প্রতি এক উন্নয়ন সভায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত উন্নয়ন প্রকল্প শেষ করার নির্দেশ দেন। জানা যায়, মাধবপুর এলজিইডি অফিসে বিএনপি-জামায়াত জোট সরকারের আমল থেকে সুলতান আহাম্মদ নামে এক হিসাব রক্ষণ কর্মকর্তা দাপটের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি ওই কর্মকর্তার বদলির আদেশ হলে তিনি দায়িত্ব হস্তান্তর করছে না। বদলি বাতিলের জন্য তিনি সরকারের বিভিন্ন মন্ত্রী আমলাদের নাম ভাঙ্গিয়ে বদলি বাতিলের জন্য দৌড়ঝাপ করছেন। তার স্থলে কাউছার আহাম্মেদ নামে একজন হিসাব রক্ষন কর্মকর্তা যোগদান করলেও তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এ